বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১১০০ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার - The News Lion

বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১১০০ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার




ঢাকা প্রতিনিধি : ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১১০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সুমন নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার হওয়ার সুমন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামের ইয়াকুব আলীর ছেলে।  


বিষয়টি নিশ্চিত করেছন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, ‘আজ ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী তূর্ণা নিশিতা ট্রেনে ইয়াবা চালান আসার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে পূর্ব থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করি। 


পরে ২নং প্লাটফর্মের ভিতর ও বাহিরে অবস্থান করে ১১শ’ পিস ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়।’  তিনি জানান, সুমনের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.